নিষেধাজ্ঞার মধ্যেই গাজীপুরে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা

বিশ্বের অনেক দেশেই করোনাভাইরাস আক্রান্তের হার কমেছে, তবে বাংলাদেশে সেটা বাড়ছে। প্রতিনিয়ত করোনাভাইরাস নিয়ে নতুন খবর ও আপডেট নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পেজ।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. বাংলাদেশে গার্মেন্টসে আবারো কাজ শুরু

    সোমবার থেকে বাংলাদেশের হাজারো পোশাকশিল্প শ্রমিক কাজে ফিরেছেন। ঢাকার বেশ কিছু বড় বড় গার্মেন্টস এখন রফতানি চাহিদার কারণে চাপের মুখে।

    প্রায়৬ বিলিয়ন ডলার ক্ষতি হতে যাচ্ছে গার্মেন্টস শিল্পে।

    তবে গার্মেন্টস চালুর সিদ্ধান্ত বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশে এখন ৫৯০০ এর বেশি আক্রান্ত এবং ১৫২ জন কোভিড-১৯ সংক্রান্ত কারণে মারা গেছেন।

    ফাইল ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ফাইল ছবি
  2. ভারতে মৃতের সংখ্যা কমের রহস্য কী

    গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে এক প্রকার আশ্বাস ও সন্দেহের আঁচ পাওয়া যায়।

    বিবিসির সৌতিক বিশ্বাসের একটি প্রতিবেদনে উঠে এসেছে ভারতের কিছু জায়গায় মৃতের হার নাটকীয়ভাবে কমের দিকে।

    ২০১৯ সালের মার্চ মাস তুলনায় মুম্বাইয়ে ২১ শতাংশ মানুষ কম মারা গেছে।

    ভারতে প্রথম করোনাভাইরাস ধরা পড়ার ২ মাসের মাথঅয় আক্রান্তের সংখ্যা ২৭ হাজারের মতো আর মৃতের সংখ্যা আটশ জন।

    ভারতে ২৫শে এপ্রিল পর্যন্ত কোভিড-১৯ সংক্রান্ত মৃতের নিশ্চিত সরকারি সংখ্যাটা ৮২৫।

    স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন তারা বলছেন ভারতে এক মাস কড়া একটা লকডাউন চলেছে। যেটা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে।

    আরেকটা গবেষণা বলছে ভারতে ক্রমবর্ধমান তরুণ জনসংখ্যা মৃতের সংখ্যা কমিয়ে আনছে।

    যদিও যথেষ্ট প্রমাণ নেই তবু অনেকে বলছেন আর্দ্রতা একটা কারণ যার দরুণ সংক্রমণ কম হচ্ছে।

  3. নিউজিল্যান্ডের কী উপায়ে লকডাউন ভাঙছে

    আজ থেকে নিউজিল্যান্ডে শিথিল হচ্ছে লকডাউন।

    জরুরি ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও স্কুল খুলবে আজই।

    প্রায় চার লাখ মানুষ আজ কাজে ফিরবে।

    কিছু স্কুল ও শিশু সুরক্ষা কেন্দ্র খুলে দেয়া হয়েছে।

    নিউজিল্যান্ড কর্তৃপক্ষ বলছে, লকডাউন দারুণ কাজ করেছে দেশটিতে। দেশটির সীমান্ত সহজেই বন্ধ করে দেয়া যায় এটাও একটা সুবিধা মানছে তারা। পুরো নিউজিল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৫০০ এবং মারা গেছে ১৯জন।

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  4. বাংলাদেশে কোন এলাকায় কতজন মারা গেছেন

    বাংলাদেশের ঢাকা মহানগরে মারা গেছেন ৭৬ জন।

    নারায়ণগঞ্জে মারা গেছেন ৩৯ জন।

    এর বাইরে অন্য এলাকায় মৃতের সংখ্যা এক অঙ্কে।

    কুমিল্লা- ৪ জন।

    জামালপুর, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা- ৩ জন করে।

    ময়মনসিংহ, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, মৌলভীবাজার, সিলেট- ২ জন করে।

    তথ্য নেয়া হয়েছে আইইডিসিআর ওয়েবসাইট থেকে।

  5. চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্কে অবনতি

    গত সপ্তাহে ক্যানবেরা থেকে একটা তদন্তের আহ্বান জানানো হয়। যেখানে বলা হয় বেইজিং যে উপায়ে করোনাভাইরাস নিয়ে কাজ করেছে সেটা খতিয়ে দেখা উচিৎ।

    বেইজিং দূত বলছে অস্ট্রেলিয়ায় যেসব আলোচনা হচ্ছে তাতে করে চীনের ভোক্তা, ছাত্র ও ট্যুরিস্টরা অস্ট্রেলিয়া বর্জন করতে পারে।

    অস্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রী সাইমন বার্মিংহাম আজ সকালে গণমাধ্যমে বলেন, “আমরা আমাদের পন্থায় পরিবর্তন আনবো না, সেটাও এমন একটা সময়ে যখন গণস্বাস্থ্য একটা বড় ইস্যু। আমরা কোনো হুমকিই এখন আমলে নেবো না।”

  6. করোনাভাইরাস ও বিশ্ব পরিস্থিতি

    বৈশ্বিক মহামারি এখনো চলছে। আমেরিকা, ইউরোপ ও এশিয়া থেকে সর্বশেষ যেসব খবর আসছে বিবিসির কাছে:

    • বিশ্বজুড়ে এখন মৃতের সংখ্যা ২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।
    • নিউজিল্যান্ডে দৈনিক সংক্রমণ এক অঙ্কে নেমে এসেছে, শিথিল হয়েছে লকডাউন।
    • জাপানের হটস্পট টোকিও, সোমবার সেখানে ৩৯জন নতুন শনাক্ত হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি ‘অবাক হয়ে’ দেখছেন শরীরে জীবাণুনাশক নেয়ার আহ্বান জানানোর পর কিছু রাজ্যে জীবাণুনাশক ব্যবহারের পরিমাণ বেড়ে গেছে।
    • জর্জিয়া, ওকলাহোমা, আলাস্কা, সাউথ ক্যারোলিনায় অর্থনৈতিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও আমেরিকায় সংক্রমণের হার বাড়তির দিকেই।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউন জারি রাখার কথা বলছেন। তিনি বলেন, যুক্তরাজ্য এখনো চূড়ান্ত ঝুঁকিতেই আছে।
  7. অস্ট্রেলিয়ায় এক ঘরে দুজন অতিথি আসার অনুমতি দেয়া হয়েছে

    সিডনিতে চলতি সপ্তাহের শেষ সময়ে ধীরে ধীরে কমে আসবে কড়াকড়ি।

    একটি বাসায় একই সময়ে দুইজন অতিথি আসার অনুমতি দেবে সরকার।

    অস্ট্রেলিয়ায় যতজন এই রোগে আক্রান্ত হয়েছেন তার মধ্যে অর্ধেকই নিউ সাউথ ওয়েলসে।

    কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ায় নতুন শনাক্তের সংখ্যা নেমে এসেছে এক অঙ্কে।

    কর্তৃপক্ষ নাগরিকদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক ব্যাপারে আরো নমনীয় হতে কিছু পদক্ষেপ নিয়েছে, যার একটি ছোট ছোট পরিসরে সামাজিক জমায়েত চালু করা।

    ওদিকে আজ সকালেই সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকত খুলে দেয়া হয়েছে।

    আজ সকালেই সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকত খুলে দেয়া হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আজ সকালেই সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকত খুলে দেয়া হয়েছে
  8. বিশ্বজুড়ে অন্তত ত্রিশ লাখ লোক কোভিড-১৯ আক্রান্ত, কোন দেশে এখন পর্যন্ত কতজন আক্রান্ত

    আমেরিকায় প্রায় ১০ লাখ লোক আক্রান্ত

    স্পেনে ২ লাখ ৩০ হাজারের মতো মানুষ আক্রান্ত।

    ইতালিতে দুই লাখ ছুঁয়েছে সংক্রমণ।

    ফ্রান্সে প্রায় ১ লাখ ৬৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত।

    জার্মানিতে ১ লাখ ৫৮ হাজার মানুষ।

    আমেরিকায় ১০ লাখ লোক কোভিড-১৯ এ আক্রান্ত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আমেরিকায় ১০ লাখ লোক কোভিড-১৯ এ আক্রান্ত
  9. শুভ সকাল। বাংলাদেশে ২৭শে এপ্রিলের হিসেব অনুযায়ী আরও ৪৯৭ জন শনাক্ত হয়েছেন যাদের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। ঢাকা এখনো এই ভাইরাসের একটা বড় উপকেন্দ্র। এর বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদীতে দ্রুত বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বিশ্বে এখন ত্রিশ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। এসব সংবাদ ও তার তাৎক্ষণিক আপডেট পাবেন এই পাতায়।