'খেলা হবে' রাজনীতিকদের এমন বক্তব্য কিসের ইঙ্গিত দিচ্ছে?

ভিডিওর ক্যাপশান, রাজনীতির মাঠে আবারও আলোচনায় 'খেলা হবে'
'খেলা হবে' রাজনীতিকদের এমন বক্তব্য কিসের ইঙ্গিত দিচ্ছে?
Published

ডিসেম্বরের মধ্যে আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে বিএনপির এমন বক্তব্যের পর তা ঠেকাতে আওয়ামী লীগও মাঠ পর্যায়ে সভা সমাবেশ করছে।

উভয় দলের নেতারাও দিচ্ছেন পাল্টাপাল্টি বক্তব্য।

এমনকি আওয়ামী লীগের সিনিয়র নেতারাও বিভিন্ন সমাবেশে ‘খেলা হবে’ এমন বক্তব্য দিচ্ছেন।

মূলত আট বছর আগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দেওয়া একটি বক্তব্য থেকে 'খেলা হবে' কথাটি রাজনৈতিক বক্তব্যে বেশ জনপ্রিয় হতে শুরু করে।

সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশে আওয়ামীলীগ নেতারাও এই বক্তব্য দিচ্ছেন, ডিসেম্বরে খেলা হবে।

রাজনৈতিক বক্তব্যে এই ধরণের বাক্যের ব্যবহার নিয়ে জাতীয় সংসদের অধিবেশনেও বেশ আলোচনা-সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। 

 'খেলা হবে'- এমন বক্তব্য আসলে কীসের ইঙ্গিত দিচ্ছে, এটা কি পেশিশক্তির বহিঃপ্রকাশের আকাঙ্ক্ষা? 

নাকি শুধুই রাজনীতির মাঠ গরম করার চেষ্টা? 

সাধারণ মানুষের কাছেই বা কী বার্তা যাচ্ছে, এই নিয়ে জানতে দেখুন ভিডিওটি।