পাকিস্তান সুপার লিগের নতুন আসরে কোন দলে কে আছেন

ছবির উৎস, Getty Images
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ পাকিস্তান সুপার লিগ পিএসএলের অষ্টম আসর শুরু হয়েছে ১৩ই ফেব্রুয়ারি রাতে।
এই আসরে খেলবেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পিএসএল টিম পেশোয়ার জালমির হয়ে খেলবেন তিনি।
পাকিস্তানে পিএসএল একটা আলোচিত টুর্নামেন্ট, এবং ক্রিকেট বিশ্লেষকেরা মনে করেন, অষ্টম আসর পর্যন্ত একে নিয়ে যেতে পারা দেশটির এক বিরল সাফল্য।
কারণ পাকিস্তান সুপার লিগ যখন শুরু হয়েছিল আরও সাত বছর আগে, অনেকেই ভাবেননি এমন একটি টুর্নামেন্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড চালিয়ে নিতে পারবে।
নিরাপত্তাজনিত কারণে একটা সময় পাকিস্তানে অন্য দেশের ক্রিকেটাররা আসতে চাইতেন না।
ক্রিকেটের প্রভাবশালী বোর্ডগুলোও সে সময় পাকিস্তানের মাটিতে নিজেদের ক্রিকেটার পাঠাতেও অনিচ্ছুক ছিলেন।
এখন ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের কাছে এটি বিশ্বের অন্যতম সেরা একটি আসর হিসেবে সমাদৃত, এবং এতে বিভিন্ন দলে বিশ্বের সেরা টি-টোয়েন্টি তারকারা খেলতে আসেন।
পাকিস্তানের মাটিতে এখন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দল সিরিজ খেলতে যাচ্ছে, একেও পাকিস্তান সুপার লিগের একটি সাফল্য মনে করা হয়।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post, 1
লাহোর কালান্দার্স
বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে আছেন রশিদ খান, শাহীন শাহ আফ্রিদির মতো ক্রিকেটাররা।
গত রাতে অর্থাৎ উদ্বোধনী রাতে অনুষ্ঠিত ম্যাচে লাহোর কালান্দার্স পিএসএলের অন্যতম শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে মাঠে নেমেছে।
অধিনায়ক শাহীনকে ঘিরেই তৈরি হয়েছে এই দলটি, যিনি এবারে হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন, সাথে আছেন ফাস্ট বোলার হারিস রওফ, রশিদ খান।
এই দলটি টুর্নামেন্টের সফলতম দলের একটি।
যারা শেষ তিন টুর্নামেন্টে দুই বার ফাইনাল খেলেছে।
লাহোর কালান্দার্স এবারের পিএসএলের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এক রানের জয় পেয়েছে।
লাহোর কালান্দার্সের মূল শক্তি তাদের বোলিং যে কারণে তারা যে কোনও সংগ্রহ ডিফেন্ড করার ক্ষমতা রাখে।
জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা, নামিবিয়ার হয়ে খেলা ডেভিড উইজা আছেন লাহোর ফ্র্যাঞ্চাইজে।
সিকান্দার রাজা ২০২২ সালে ছিলেন দুর্দান্ত ফর্মে, বিশ্বের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের একজন ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এই জিম্বাবুইয়ান।
মুলতান সুলতান্স
গত রাতে পাকিস্তান সুপার লিগের অষ্টম আসরের প্রথম ম্যাচে লাহোরের সাথে হেরে গেছে মুলতান সুলতান্স।
পাকিস্তান সুপার লিগের অন্যতম সফল এই দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, কোচ হিসেবে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার।
টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যানরা আছেন মুলতানের স্কোয়াডে- রাইলি রুশো, ডেভিড মিলার, অস্ট্রেলিয়ার টিম ডেভিড।
পাকিস্তান জাতীয় দলে খেলা শান মাসুদ, খুশদিল শাহ, শাহনাওয়াজ দাহানিরা আছেন।
গত মৌসুমে রানার-আপ হয়েছিল মুলতান সুলতান্স, ১২ ম্যাচ খেলে ১০টিতেই জয় পেয়েছিল দলটি।
আয়য়ারল্যান্ডের জশ লিটলকেও দলে নিয়েছে মুলতান, এই সিম বোলার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছিলেন।
টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় মুখ কায়রন পোলার্ড আছেন মুলতান সুলতান্স স্কোয়াডে।
পেশোয়ার জালমি

ছবির উৎস, Getty Images
পিএসএলের আরেক শক্তিশালী দল পেশোয়ার জালমি।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে এই দলটি।
এছাড়াও এ দলের হয়ে মাঠে নামবেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম।
এর আগের সাত মৌসুমই করাচী কিংসের হয়ে খেলেছিলেন বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান বাবর আজম।
তবে এবারের মৌসুমে বাবর আজম কীভাবে পেশেয়ার জালমির নেতৃত্ব দেন সেটি দেখার বিষয় হবে।
এই দলটির কোচ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।
ব্যাটিং উপদেষ্টা হিসেবে আছেন কামরান আকমল।
এছাড়া আছেন রোভম্যান পাওয়েল যিনি মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত।
মোহাম্মদ হারিস আছেন এই দলে, পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রভাবশালী কিছু ইনিংস খেলেছিলেন তিনি।
শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশা, আফগানিস্তানের মুজিব উর রেহমান এবং নিউজিল্যান্ডের জিমি নিশামও আছেন পেশোয়ারের স্কোয়াডে।
করাচী কিংস
করাচী কিংসের অধিনায়ক এখন ইমাদ ওয়াসিম, এই অলরাউন্ডার পাকিস্তানের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের একজন।
এই দলটির কোচ হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ইওহান বোথা।
করাচী কিংসে আছেন তাবরাইজ শামসি, হায়দার আলী, অ্যান্ড্রু টাই, মোহাম্মদ আমির, ইমরান তাহিরের মতো ক্রিকেটাররা।
বোলিং বিভাগ বেশ শক্তিশালী এই দলটির।
ব্যাটিংয়ে আছেন ৪১ বছর বয়সী শোয়েব মালিক, শারজিল খানরা।
অস্ট্রেলিয়ার বেন কাটিং আছেন, পাকিস্তান সুপার লিগে নিয়মিত খেলেছেন বেন কাটিং।

ছবির উৎস, Getty Images
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবারের পাকিস্তান সুপার লিগের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি।
দলের অধিনায়ক সরফরাজ খান, কোচের দায়িত্বে আছেন মইন খান, বোলিং কোচ উমার গুল।
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আলোচিত নামগুলোর একজন ইফতিখার আহমেদ আছেন এই দলে, যিনি কিছুদিন আগেই ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন পিএসএলের প্রদর্শনী ম্যাচে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইফতিখার ১৫৭ স্ট্রাইক রেটে ৩৫১ রান তুলেছিলেন।
পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ আছেন, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্কা, ইংল্যান্ডের জেসন রয় এবং ওয়েস্ট ইন্ডিজের ওডেন স্মিথও আছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই ক্রিকেটাররা সফল এবং ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারেন তাৎক্ষণিকভাবে।
এছাড়া আছেন আফগানিস্তানের কায়েস আহমেদ, দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াস ও ইংল্যান্ডের উইল স্মিড এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
কোয়েটার দলটির ফাস্ট বোলিং বিভাগও শক্তিশালী, পাকিস্তানের তরুণ সেনসেশন নাসিম শাহ আছেন, মোহাম্মদ হাসনাইন আছেন।
যদিও পাকিস্তান সুপার লিগে এ পর্যন্ত কোয়েটার পারফরম্যান্স তেমন আশাব্যঞ্জক নয়।
এমনকি টুর্নামেন্টটির ইতিহাসেরই সবচেয়ে ব্যর্থ দলগুলোর একটি কোয়েটা।
গত মৌসুমেও ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post, 2
ইসলামাবাদ ইউনাইটেড
কাগজে কলমে ইসলামাবাদ ইউনাইটেডও এবার বেশ শক্তিশালী দল।
দলটির অধিনায়ক শাদাব খান, তিনি পাকিস্তানের হয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছেন।
বল হাতে দুর্দান্ত লেগ স্পিন করেন, ব্যাট হাতেও প্রয়োজন অনুযায়ী কার্যকরী হয়ে উঠতে পারেন শাদাব।
পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আজম খান, সোহাইব মাকসুদ, আসিফ আলি, হাসান আলি, আবরার আহমেদরা আছেন ইসলামাবাদে।
আজম খান পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের মধ্যে আলোচনায় আছেন বেশ কিছু দিন হয়ে গেছে, তিনি সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
ইসলামাবাদ ইউনাইটেডের বিদেশী ক্রিকেটারদের তালিকাও চমকপ্রদ।
আয়ারল্যান্ডের পল স্টারলিং আছেন, আছেন অ্যালেক্স হেইলস, নিউজিল্যান্ডের কলিন মানরো আছেন।
ফাস্ট বোলার টাইমাল মিলস ও টম কারান আছেন ইসলামাবাদ ইউনাইটেডে।
ইসলামাবাদ ইউনাইটেডের কোচ পাকিস্তানের হয়ে খেলা সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post, 3
পিএসএল কেন পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ?
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর লেখক দানিয়াল রাসুল লিখেছেন, ''পাকিস্তানে এখন পিএসএল একটা সামাজিক অনুষ্ঠান। এই দেশটিতে একটি বিরল সাফল্য এটা।''
তিনি আরও লিখেছেন, “দেশটা অর্থনীতির দিক থেকে লাইফ সাপোর্টে আছে, এদিক থেকে পিএসএল যেন একটা আশার আলো, একটা বিনোদন যা মানুষের মুখে হাসি ফোটায়।”
পাকিস্তান সুপার লিগের মোটামুটি গোটা টুর্নামেন্ট জুড়েই গ্যালারি ভর্তি দর্শক দেখা যায়।
গতরাতে প্রথম ম্যাচেও মুলতানে গ্যালারি ছিল 'ফুলহাউজ'।
পিএসএলের উপস্থাপক জেয়নাব আব্বাস টুইটারে গ্যালারির একটি ভিডিও শেয়ার করেছেন।
যেখানে দেখা যাচ্ছে গোটা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে লোকে ক্রিকেট খেলা দেখতে এসেছে।
এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল তখন খেলা হতো সংযুক্ত আরব আমিরাতে, যেটি দীর্ঘদিন পাকিস্তানের ‘ঘরের মাঠ’ হিসেবে বিবেচিত ছিল।
তখন নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটাররা আসতে চাইতেন না।
এরপর একে একে লাহোর ও করাচীতে ম্যাচ আয়োজন করা হয়। এবারে মুলতানও ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে।
পাকিস্তান সুপার লিগের ম্যাচ আগামী মৌসুমে কোয়েটা ও পেশোয়ারেও নেয়া হবে বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি।











