আরেকবার প্রেসিডেন্ট হতে পারছেন না মোরালেস?

bolivya_referandum_morales

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেলে ইভো মোরালেস ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন
Published

অল্পের জন্য হয়ত চতুর্থবারের মতো দেশ চালনার দায়িত্ব নিতে পারছেন না বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।

এ সংক্রান্ত এক গণভোটের পর বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, খুব অল্প ব্যবধানে পিছিয়ে রয়েছেন তিনি।

এক জরিপে দেখা যাচ্ছে, বলিভিয়ার প্রায় সাড়ে ৫২ শতাংশ মানুষ মি. মোরারেসের আরেকদফা প্রেসিডেন্ট থাকার জন্য সংবিধান সংশোধনের প্রস্তাবের বিরোধিতা করেছেন।

আরেকটি জরিপে দেখা যাচ্ছে, এই সংখ্যা ৫১ শতাংশ।

তবে, দেশটির উপ-রাষ্ট্রপ্রধান বলেছেন, যেহেতু এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি, তাই মি. মোরালেসের এখনো জেতার সম্ভাবনা রয়েছে।

দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেলে দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মি. মোরালেস ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন।