আফ্রিকা, ইউক্রেনে গুরুত্বপূর্ণ ভূমিকার পর এখন ওয়াগনার বাহিনীর ভবিষ্যৎ কেমন হবে?
Published
ওয়াগনার নেতা ইয়েভগেনি প্রিগোজিনকে নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মিঃ প্রিগোজিনকে প্রতিভাবান বললেও মৃত্যু নিশ্চিত করার মতো কিছু বলেননি।
অবশ্য আমেরিকা ও ব্রিটেনের তরফ থেকে বলা হচ্ছে বিধ্বস্ত বিমানে মিঃ প্রিগোজিন থাকার উচ্চ সম্ভাবনার কথা।
প্রায় এক দশক ওয়াগনার গ্রুপ তৈরি করেছিলেন মিঃ প্রিগোজিন যেটি রাশিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেশ কয়েকটি দেশে।
ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসা ওয়াগনার বাহিনীর ভবিষ্যৎ কেমন হবে? দেখুন ভিডিওতে