দাবা খেলতে কি বুদ্ধি থাকলেই হয় নাকি আরও কিছু লাগে?

ভিডিওর ক্যাপশান, দাবা খেলতে কি বুদ্ধি থাকলেই হয় নাকি আরও কিছু লাগে?
Published

বলা হয়ে থাকে বুদ্ধিমানের খেলা দাবা, মস্তিষ্কের চিন্তা ভাবনাকে ক্ষুরধার করতে দাবা খেলার জুড়ই নেই, কিন্তু আসলেই কি দাবা শুধু বুদ্ধিমানদেরই খেলা?

দাবা যারা কম খেলেন বা কম বুঝেন তাদের কি বুদ্ধি কম?

আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলেছি বাংলাদেশের জাতীয় নারী দাবা চ্যাম্পিয়ন নোশিন আনজুমের সাথে।

তার মতে দাবা শুধু বুদ্ধির জোরে খেললে হয় না, এর জন্য দরকার পরিশ্রম। প্রতিপক্ষকে দ্রুত ঘায়েল করতে হাজারো রকমের প্যাটার্ন মুখস্ত রাখতে হয়। এর জন্য নিয়মটি পড়াশোনার পাশাপাশি করতে হয় কঠোর অনুশীলন।

এছাড়াও শারীরিক ফিটনেসের প্রতিও নজর দিতে হয় খেলোয়াড়দের। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে যে খেলা খেলতে হয় সেখানে শারীরিক ফিটনেসের কী দরকার?

জানতে দেখুন এই ভিডিওটি।