নির্বাচন: ঢাকায় বিএনপির সরকার পতনের পদযাত্রা, পাল্টা "শান্তি ও উন্নয়ন" সমাবেশ আওয়ামী লীগের
Published
"সরকারের এখন প্রতিদ্বন্দ্বী হচ্ছে হিরো আলম, জনপ্রিয়তা হারিয়ে এখন হিরো আলমের মতো অরাজনৈতিক প্রার্থীকেও সরকার ভয় পাচ্ছে," মঙ্গলবার গাবতলী বাস টার্মিনাল থেকে সরকার পতনের পদযাত্রা শুরু করার সময় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করেছে বিএনপি।
অন্যদিকে, বিএনপির পদযাত্রার পাল্টা কর্মসূচি হিসেবে ঢাকার শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে "শান্তি ও উন্নয়ন" সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এ সময় দলটির সাধারণ সম্পাদক বলেন: "বিএনপি বিদেশিদের কাছ থেকে ঘোড়ার ডিম পেয়েছে।"