ঢাকার বুকে বনসাইয়ের বন গড়ে তুলেছেন আনিসুল হক

Published

ছোট বেলায় পাহাড় পর্বতে বড় হওয়া আনিসুল হক চট্টগ্রাম থেকে ঢাকায় এসে দেখেন এখানে গাছ কম, পরে নিজেই বাড়ির ছাদে গড়ে তুলেছেন ছোট ছোট গাছের বিশাল এক বন।

প্রায় ৭৫ প্রজাতির ৫০০ শতাধিক গাছ নিয়ে বাসার এক বনসাই বন গড়ে তুলেছেন তিনি।

এই বনে প্রায় ৬০ বছরের বেশি বয়সী গাছ যেমন আছে, তেমনি দুর্লভ ও বিদেশি গাছের বনসাইও রেখেছেন তিনি।

তাঁর সংগ্রহে থাকা কোন কোন বনসাই গাছের মূল্য পাঁচ লাখ টাকারও বেশি।

কীভাবে তিনি এতো বনসাই বানিয়েছেন, এবং এই বনসাই বন তৈরি করে আনিসুল হক কী অর্জন করতে চান - জানতে দেখুন এই ভিডিওটি।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন: