ঘরে বসে ওমানি টুপি বানাচ্ছেন নওগাঁর যে নারীরা
Published
ওমানের পুরুষেরা পরেন এমন এক ধরণের বিশেষ টুপি বানান নওগাঁর নারীরা, যে টুপি রপ্তানির মধ্য দিয়ে আর্থিক স্বচ্ছলতার মুখ দেখতে শুরু করেছেন নওগাঁর নারীরা।
নওগাঁর নারীদের হাতে তৈরি এসব টুপির পুরোটাই রপ্তানি হয়।
প্রায় ১৫ বছর আগে এক ওমান প্রবাসীর হাত ধরে ব্যবসাটি চালু করেন নওগাঁ জেলার স্থানীয় দুই বাসিন্দা, লাভের মুখ দেখে পরে অন্য নারীরাও এই ব্যবসায় আগ্রহী হন।
বর্তমানে নওগাঁ জেলার ১১টি উপজেলায় ৫০ হাজারের বেশি নারী ঘরে বসে এই বিশেষ ধরণের ওমানি টুপির কারুকাজ করেন।
প্রতিটি টুপির জন্য ডিজাইন ভেদে ১০০০-১৫০০ টাকা পর্যন্ত মজুরি পান তারা।
কীভাবে নওগাঁর নারীদের হাত ধরে এমন একটি শিল্প গড়ে উঠেছে তা জানতে দেখুন বিবিসির শাহনেওয়াজ রকির এই ভিডিওটি।
বিবিসি বাংলার আরো পড়তে পারেন: