মাল্টিপল স্ক্লেরোসিসের নতুন ধরনের চিকিৎসা
মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি রোগ।
মানুষের স্নায়ুগুলোর চারপাশে মায়েলিন নামে একরকম আবরণ থাকে - ঠিক প্লাস্টিকে মোড়ানো বৈদ্যুতিক তারের মত। এম এস হলে এই আবরণটিই ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আমাদের স্নায়ুগুলো হাঁটাচলা, কথা বলা, স্পষ্টভাবে চিন্তা করা, বা হাত-পা ব্যবহার করার জন্য দরকারি সংকেতগুলো ঠিকমত পাঠাতে পারে না।
বিশেষ করে 'প্রগ্রেসিভ' বা ক্রমাগত-বাড়ছে-এমন মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে যে চিকিৎসা এখন দেয়া হয় - তার কিছু সীমাবদ্ধতা আছে।
তবে ব্রিটিশ বিজ্ঞানীরা এখন একটি নতুন ধরনের চিকিৎসা-পদ্ধতি পরীক্ষা করে দেখছেন - যা স্নায়ুর চারপাশের আবরণটি ক্ষতিগ্রস্ত হলেও তাকে সারিয়ে তুলবে এবং তাকে রক্ষা করবে।
একে বলা হচ্ছে অক্টোপাস - কারণ এতে একই সাথে অনেকগুলো ওষুধের পরীক্ষা হচ্ছে ।
ক্যান্সার এবং কোভিড-১৯এর চিকিৎসার সময় এ পদ্ধতিটি প্রথম ব্যবহার করা হয়েছিল।
এ নিয়ে বিবিসির ক্যারোলাইন ওয়াটের ভিডিও প্রতিবেদন।