আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
সাংবাদিক শামসুজ্জামানকে আটকের ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন মা
Published
সাংবাদিক শামসুজ্জামান শামসকে ধরে নেয়ার খবর পাওয়ার পর থেকেই বারবার অসুস্থ হয়ে পড়ছেন তার মা করিমন নেসা।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে দ্রব্যমূল্য নিয়ে করা একটি সংবাদের শিরোনাম এবং ছবির মধ্যে অসঙ্গতি থাকার অভিযোগে বুধবার মধ্যরাতে শামসুজ্জামান শামসকে ধরে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ।
এই খবর পাওয়ার পর থেকেই অনেকটা অপ্রকৃতস্থ ব্যবহার করছেন করিমন নেসা।
বৃহস্পতিবার তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
প্রথম আলো বলছে, তারা আইনি প্রক্রিয়ায় এই সমস্যার সমাধান করবে।