আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
তুরস্ক ভূমিকম্প: দেড় মাস পার হয়ে গেলেও স্বজনদের খুঁজে বেড়াচ্ছে শত শত পরিবার
Published
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের দেড় মাস পরও অনেক পরিবার তাদের সন্তানদের খুঁজে বেড়াচ্ছে। মৃত হলেও তারা তাদের সন্তানদের ফিরে পেতে চান।
তুরস্কের সরকার বলছে, ভূমিকম্পের পর থেকে প্রায় দুই হাজার শিশুকে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়েছে।
তাদের নিবন্ধনও সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
প্রায় দুই শতাধিককে এখনও শনাক্ত করা যায়নি এবং তাদের স্বজনের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। তবে শুধু শিশু নয় সব বয়সীদের ক্ষেত্রেই এমনটা হচ্ছে।
ভূমিকম্পের কারণে তুরস্কে কত মানুষ নিখোঁজ তার কোনও সরকারি হিসাব এখনও পাওয়া যায়নি। কিন্তু ধারণা করা হয় যে এখনও অন্তত ১৪০০ মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।
বিবিসি বাংলার আরও খবর: