টর্নোডোতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে

ভিডিওর ক্যাপশান, শুক্রবার রাতের ঝড় টর্নোডোতে রুপ নিয়ে আঘাত হানে মূলত মিসিসিপির উপর।
Published

এক রাতেই সব ওলটপালট। শুক্রবার রাতের ঝড় টর্নোডোতে রুপ নিয়ে আঘাত হানে মূলত মিসিসিপির উপর। যাতে কিছু শহর একরকম ধূলিস্মাৎ হয়ে গিয়েছে।

আক্রান্ত এলাকায় বেশিরভাগ বাড়িঘরের চিহ্ন মাত্র কিছু নেই। উপড়ে পেছে বিদ্যুতের খুঁটি, গাড়ি উড়ে যে কোথায় গিয়েছে সেটা খুজে পাওয়া ভার।

এরইমধ্যে মিসিসিপিতে জরুরী অবস্থা জারী হয়েছে। উদ্ধারকাজ এখনো চলমান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিসিসিপির অবস্থাকে হৃদয়বিদারক বলে বিবৃতি দিয়েছেন।

এখনো নিশ্চিত নয় যে একটি নাকি একাধিক টর্নোডো আঘাত হেনেছিল। তবে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ একাধিক টর্নোডো আসতে পারে বলেই আগেই পূর্বাভাস দিয়েছিল।

কিন্তু এটি যখন মধ্যরাতে আঘাত করে তখন বেশীরভাগ মানুষ ঘুমিয়ে ছিল, আর কোন সংকেতও তারা শুনতে পায়নি।

আবহাওয়াবিদরা বলছেন এই টর্নোডো প্রায় ১ ঘন্টা ধরে ভূমিতে অবস্থান করে এবং প্রায় ২৭৪ কিলোমিটার জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়।

টর্নেডোর কারণে শুধু মিসিসিপিতেই মারা গিয়েছে ২৫ জন, অ্যালাবামায় একজন মারা যান।

এছাড়া আহত হয়েছে আরো অনেক, অনেককে খুঁজেও পাওয়া যাচ্ছে না।

এই মূহুর্তে প্রায় ৩০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। আর সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেকেই।

বিবিসি বাংলার অন্যান্য খবর: