আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
কম বয়সে মেনোপজ হয় যে নারীদের
মেনোপজ এমন একটি সমস্যা যা পৃথিবীর অর্ধেক মানুয়ের জীবনে সরাসরি প্রভাব ফেলে থাকে, আর এর পরোক্ষ প্রভাব পড়ে সবার জীবনে।
অনেক মহিলাই তাদের বয়স ৪০ বা ৫০এর কোঠায় পৌঁছানোর পরই এ নিয়ে ভাবতে শুরু করেন। কিন্তু তার আগেও মেনোপজ ঘটতে পারে।
যুক্তরাজ্যে প্রতি ১০০ জন নারীর অন্তত একজনের ৪০ বছরের আগেই মেনোপজ হয়ে থাকে। তবে এর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।
মেয়েদের মাসিক ঋতুস্রাব বন্ধ হযে যাওয়াকেই বলে মেনোপজ, যা সাধারণত ৫০ বছর বয়সের দিকে ঘটে থাকে। মাসিক পুরোপুরি বন্ধ হবার আগের সময়টাকে বলে পেরি-মেনোপজ, যখন তাদের মাসিক অনিয়মিত হয়ে যায়, কখনো খুব বেশি স্রাব হয়, এমন কিছু লক্ষণ দেখা দেয় যা আগে ঘটেনি।
একনাগাড়ে ১২ মাস মাসিক না হলে একজন নারী পোস্ট-মেনোপজ স্তরে পৌঁছেছেন বলে ধরা হয়। এটা ৪০ বছরের আগে ঘটলে বলা হয় প্রাইমারি ওভেরিয়ান ইনসাফিশিয়েন্সি।
অনেকের ক্ষেত্রে কেমোথেরাপি, অস্ত্রোপচার বা অন্য কোন চিকিৎসার জন্যও কম বয়সে মেনোপজ হতে পারে।
যুক্তরাজ্যে প্রতি ১০০ জন নারীর অন্তত একজনের ক্ষেত্রে ৪০ বছরের আগেই মেনোপজ হয়ে থাকে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।
নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. নিঘাত আরিফ বলছেন, স্বাভাবিক সময়ের আগে মেনোপজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি দরকার।
বিবিসির এলিজ উইকার এমন দুজন নারীর সাথে কথা বলেছেন যাদের বয়স ২০-এর কোঠায় থাকতেই তাদের মেনোপজ হয়েছে। এ নিয়েই ভিডিও রিপোর্ট।