আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ফেলে দেয়া জিনিসপত্র দিয়ে ঢাকায় ইফাজের ক্ষুদে ঘরবাড়ি
শখের বসে ক্ষুদ্রাকৃতির ঘরবাড়ি বানানোর কাজ শিখেন ইফাজ মোহাম্মদ, এখন এই শখ থেকেই তৈরি করে নিয়েছেন আয় করার সুযোগ।
করোনা মহামারির সময় হাতে তেমন কোন কাজ না থাকায় ক্ষুদ্রাকৃতির ঘরবাড়ি তৈরির ঝোঁক চাপে ইফাজের মাথায়। তারপর ইন্টারনেট ঘেঁটে এসব জিনিস তৈরির কলাকৌশল শিখে নেন।
পরে সামাজিক মাধ্যমে তার বানানো ঘরবাড়ির ছবি আপলোড দিলে ক্রেতাদের সাড়া পান।
এভাবেই নিজের হঠাৎ একটি আয়ের সুযোগ তৈরি হয়ে যায় ইফাজের। এখন সে থেকে ১০-১৫ হাজার টাকা আয় হয় তার।
তবে কোন কোন ঘরবাড়ি বিক্রি করেছেন ৫০ হাজার টাকার বেশি দামে, বিদেশেও বিক্রি করেছেন তার হাতে তৈরি এসব ক্ষুদে শিল্পকর্ম।
কীভাবে শখের বসে শেখা একটি কাজ আয়ের উৎস হয়ে উঠলো জানতে দেখুন এই ভিডিওটি।