কেনিয়ায় ৬০ লাখ কোয়েলা পাখি নিশ্চিহ্ণ করে ফসল রক্ষার চেষ্টা
Published
কেনিয়ায় ফসলের ক্ষেতে কোয়েলা পাখির উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন কৃষকরা। প্রতি বছর আফ্রিকায় হাজার হাজার টন ফসল নষ্ট করছে এই পাখি। এজন্যে কেনিয়ার সরকার প্রায় ৬০ লাখ কোয়েলা পাখি মেরে ফেলার এক কর্মসূচি নিয়েছে।
কিন্তু পরিবেশ বিজ্ঞানী এবং বন্য প্রাণী সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, রাসায়নিক ছিটিয়ে পাখি মেরে ফেলার এই কর্মসূচি হিতে বিপরীত হতে পারে।
কারণ এতে একদিকে জীববৈচিত্র্য নষ্ট হবে, অন্যদিকে এই রাসায়নিক মানবদেহের জন্যও ক্ষতিকর হতে পারে।
কেনিয়ার কিসুমু হতে বিবিসির ডরকাস ওয়াঙ্গিরার রিপোর্ট: