ছবির ক্যাপশান, মরক্কোর রাজধানী রাবাতে শুক্রবার আমাজিগ সম্প্রদায়ের ২৯৭৩ সালের নববর্ষ পালন উপলক্ষে নারী ও শিশুরা সেজেছিল নানা সাজে।
ছবির উৎস, EPA
ছবির ক্যাপশান, মরক্কোর সরকার আমাজিগ সম্প্রদায়ের অধিকারকে স্বাীকার করতে শুরু করেছে। পার্লামেন্ট ভবনের কাছে নববর্ষের দিনে অভিনয় করছেন এক পুরুষ।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, আমাজিগ ভাষায় নববর্ষকে বলা হয় 'ইয়েননার'। এই সম্প্রদায়ের বহু মানুষ প্রতিবেশী আলজেরিয়াতেও থাকেন। টিজি-ওজু শহরের কাছে এক গ্রামের এই নারী নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, পশ্চিম আফ্রিকার দেশ টোগোতে পালিত হয়েছে গানি উৎসব। দু'দিনব্যাপী এই উৎসবে টোগোর দ্বিতীয় বৃহত্তম শহরে সেকোডাতে বের করা হয় ঘোড়ার মিছিল।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, টোগোর বাইরে বেনিন এবং নাইজেরিয়াতেও গত সাত শতাব্দী ধরে পালিত হচ্ছে গানি উৎসব। অনেকেই ঢোল বাজিয়ে এই উৎসব পালন করেন।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ইথিওপিয়াতে পালিত হয়েছে টিমকেট উৎসব। সে দেশের অর্থোডক্স খ্রিস্টানরা যীশু খৃস্টের ব্যাপ্টিজম উপলক্ষে এই উৎসব পালন করেন। এখানে লেক জিওয়েতে এই উৎসব উপলক্ষে জড়ো হয়েছিলেন পূণ্যার্থীরা।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, টিমকেট উৎসবের দিনে সারা দেশ থেকে পাদ্রী এবং পূণ্যার্থীরা কাঠের তৈরি ক্রশ বহন করে নদী বা লেকের কাছে নিয়ে যান।
ছবির উৎস, EPA
ছবির ক্যাপশান, নাইজেরিয়ায় লেগোস ইউনিভার্সিটির স্নাতক সমাবর্তন খুবই ঘটা করে পালন করা হয়।
ছবির উৎস, EPA
ছবির ক্যাপশান, দু'জন স্নাতক তাদের ক্যামেরায় তাদের ছবি দেখছেন।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, পশ্চিম কেনিয়ার কিসুমুতে পরিযায়ী পাখির উপদ্রব খুবই বেশি। হাজার হাজার রেড-বিলড কুয়েলা পাখি ক্ষেতের ধান খেয়ে চলে যায়।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, পাখির উপদ্রব ঠেকাতে কৃষকরা ড্রোন ব্যবহার করে কীটনাশক ছিটিয়ে দেন। ২০ লক্ষ পাখির একটি ঝাঁক এক ঘন্টায় ২০ টন খাদ্য সাবাড় করতে পারে।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, রোয়ান্ডার বোলার জুরাফাত ইশিমওয়ের বোলিং অ্যাকশন। আইসিসির অনুর্ধ-১৯ টি-২০ নারী বিশ্বকাপ ক্রিকেটে এবছর জিম্বাবুয়ে চ্যম্পিয়ন হয়েছে।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, মিশরের রাজধানী কায়রোর আল-মোকলুন আল-আরাব ক্লাবের মাঠে অনুশীলন করছেন একজন প্রতিবন্ধী খেলোয়াড়। এরা দেশের প্রথম প্রতিবন্ধী ফুটবলারদের দল গড়ে তোলার চেষ্টা করছেন।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, মিশরের প্রাচীন গিজার জাদুঘরে শিম্পাঞ্জির কঙ্কাল।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, সুদানের রাজধানী খার্তুমের এক জাদুঘরে রাখা সে দেশের প্রথম মোটরগাড়ি।