দুর্নীতির কারণে নিয়োগ না-পাওয়া শিক্ষকরা মিছিল করলেন কোলকাতায়

ভিডিওর ক্যাপশান, দুর্নীতির কারণে নিয়োগ না-পাওয়া শিক্ষকরা মিছিল করলেন কোলকাতায়
Published

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির বহু মামলা এখনও আদালতে। কোর্টের নির্দেশে তার তদন্তভার নিয়েছে একাধিক কেন্দ্রীয় এজেন্সি।

অন্যদিকে কয়েক হাজার চাকরিপ্রার্থী বছরের পর বছর অপেক্ষা করে আছেন যোগ্যতা পরীক্ষায় পাশ করেও।

এরাই বুধবার কলকাতায় একটা বড় মিছিল আর জমায়েত করেছেন।

তাদের দাবী ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যেন উদ্যোগ নিয়ে তাদের চাকরির ব্যবস্থা করেন।

দেখুন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালীর রিপোর্ট।