আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ফজলে হাসান আবেদ: ক্ষুদ্র ঋণ নিয়ে বিবিসিকে যা বলেছিলেন ব্র্যাকের এই প্রতিষ্ঠাতা
বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ - শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষভাবে উঠে এসেছে তাঁর নাম।
তাঁর প্রতিষ্ঠিত ব্র্যাক বর্তমানে কাজ করছে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশে।
২০১০ সালের ১৬ই ফেব্রুয়ারি রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইটহুড খেতাব লাভ করেন স্যার ফজলে হাসান আবেদ।
সেসময় প্রিন্স চার্লস (এখন রাজা চার্লস) এর হাত থেকে এই খেতাব গ্রহণের পর পরই বিবিসির পরিক্রমা অনুষ্ঠানে লাইভ সাক্ষাৎকার দেন নবনীতা চৌধুরীকে। রেডিও আর্কাইভ থেকে সেই সাক্ষাৎকারটি শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও।
বিবিসি বাংলায় আরও দেখতে পারেন: