কাতারে ফুটবল ভক্তদের থাকার জন্য তাঁবু: প্রতি রাতের ভাড়া ১৭৫ ডলার

Published

বিশ্বকাপ ফুটবল দেখতে কাতারে ১০ লাখেরও বেশি লোক আসার কথা। তাদের মধ্যে অনেকে থাকবেন তাঁবুতে । দোহা শহরের উত্তর দিকে গড়ে তোলা হয়েছে ১৮০০ তাঁবুর এই অঞ্চলটি।

অনেকে ইতোমধ্যেই এই তাঁবু দিয়ে তৈরি 'ফ্যান ভিলেজে' এসে উঠেছেন - যাতে প্রতিরাত থাকার জন্য ভাড়া দিতে হবে ১৭৫ ডলার। এখানে থাকার ব্যবস্থা ও সুযোগ-সুবিধা অবশ্য কারো কারো পছন্দ হয়নি।

এ নিয়েই বিবিসির নেস্টা ম্যাকগ্রেগরের ভিডিও রিপোর্ট।