দক্ষিণ কোরিয়ার সোলে ভিড়ের চাপে দেড়শোরও বেশি লোকের মৃত্যুর ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে যা বললেন

ভিডিওর ক্যাপশান, দক্ষিণ কোরিয়ার সোলে ভিড়ের চাপে দেড়শরও বেশি লোকের মৃত্যুর ঘটনার একজন প্রত্যক্ষদর্শী
Published

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে ২৯শে অক্টোবর হ্যালোউইনের রাতে পায়ের নিচে পড়ে দেড়শরও বেশি লোকের মৃত্যুর এক ঘটনায় সেদেশের মানুষ শোকে কাতর। একইসাথে কেন এমন ঘটনা ঘটতে পারলো তা নিয়ে প্রচণ্ড ক্রুদ্ধ তারা।

যে ছোট সরু গলিতে ঐ ট্র্যাজেডি ঘটে সেখানে ছোট একটি দোকান রয়েছে ৮১ বছরের নাম ইন সুকের। কী দেখেছিলেন তিনি সেই রাতে- বিবিসিকে বলেছেন তিনি।