রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউক্রেনের যে পাইলট ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করছেন
Published
গত কয়েক সপ্তাহে ইউক্রেনে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
এতে ইউক্রেনের অনেক নাগরিক নিহত হয়েছে এবং দেশটি জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নতা তৈরি হয়েছে।
বিবিসি এমন একজন মিগ-২৯ যুদ্ধ বিমানের পাইলটের সাথে কথা বলেছে, যার কাজই হলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূমিতে থাকা শহরগুলোয় আঘাত হানার আগে সেগুলো প্রতিহত করা।
নিজের কলসাইন বা বিশেষ নাম ‘জুস’ হিসেবে পরিচিত এই পাইলট নিজের আসল পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।