চারুকলার মাধ্যমে বিতর্কিত শিল্প সৃষ্টি কেন করেন প্রিমা নাজিয়া আন্দালিব

ভিডিওর ক্যাপশান, চারুকলার মাধ্যমে বিতর্কিত শিল্প সৃষ্টি কেন করেন প্রিমা নাজিয়া আন্দালিব
Published

চারুকলার বিভিন্ন মাধ্যমে সাহসী শিল্প সৃষ্টি করে ভিস্যুয়াল ও পারফরমেন্স আর্টিস্ট হিসাবে একটা ব্যতিক্রমী জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ভিস্যুয়াল আর্টিস্ট প্রিমা নাজিয়া আন্দালিব।

বাংলাদেশের হয়ে কুড়িটি দেশে ৩০টির বেশি পারফরম্যান্স করেছেন এই শিল্পী।

তার শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের নারীকে, নারীর শক্তি, সাহস ও যৌনতার বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্য নিয়ে দীর্ঘ ২৫ বছরের ওপর কাজ করছেন দেশে বিদেশে শিল্পকলার জগতে সুপরিচিত প্রিমা নাজিয়া আন্দালিব।

অপলক নারী, আধুনিক রাধা সিরিজ, বিশ্বজনীন নারী সিরিজ তার সাড়া জাগানো কাজগুলোর মধ্যে অন্যতম।

লন্ডনে বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফাকে প্রিমা নাজিয়া আন্দালিব বলেছেন শিল্পের বিভিন্ন অঙ্গনে তার সাহসী পদচারণার কথা।