মিস্টার ডুডল: 'কেন আমি আমার পুরো বাড়ি ডুডল করে ঢেকে দিয়েছি'
Published
যুক্তরাজ্যের কেন্ট অঞ্চলের এক শিল্পী তার শৈশবের স্বপ্ন পূরণ করেছেন। তার স্বপ্ন ছিল - ডুডল করে আঁকা ছবিতে ভরা একটি বাড়িতে বাস করার।
স্যাম কক্স, মিস্টার ডুডল নামে যিনি পরিচিত, তার বাড়ির প্রতিটি সেন্টিমিটার, তার বিছানা থেকে শুরু করে মাইক্রোওয়েভ, বাথরুমের বাথটাব, কমোড সবকিছু - ডুডল চিত্র এঁকে ঢেকে দিয়েছেন তিনি৷
মিস্টার ডুডলের জনপ্রিয়তা আন্তর্জাতিক অঙ্গনেও বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ডুডল আঁকার ভিডিওগুলি লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এবং ২০২০ সালে, ৪০ বছরের কম বয়সী শিল্পীদের ছবির নিলামে তিনি বিশ্বের পঞ্চম সফল শিল্পী হিসেবে স্থান পেয়েছেন।
দেখুন তার অভিনব চিত্রকর্মে সাজানো তার অভিনব বাড়িটি।