দুর্গাপূজা: গত বছরের শঙ্কা কাটাতে প্রতিমা রক্ষায় তৎপর নোয়াখালীর মুসলিমরা
Published
গত বছর বাংলাদেশে দূর্গা পুজার সময় দেশব্যাপী সহিংসতায় সবচেয়ে বেশি ভাংচুর হয় নোয়াখালীর চৌমুহনীতে।
সেখানে একটি ইসকন মন্দিরসহ ছয়টি মন্দির ও সাতটি পূজা মণ্ডপ এবং বেশ কিছু হিন্দু বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলায় নিহত হয় দুই জন।
গত বছরের ওই ঘটনার কারণে এই বছর নোয়াখালীতে জৌলুশহীন পূজা উদযাপন হচ্ছে।
এবারেও হামলার শিকার হবেন এমন আশংকায় অনেকটা নিয়ম রক্ষার পূজা উদযাপন করছেন তারা।
তবে প্রতিবেশি হিন্দু ধর্মাবলম্বীদের শঙ্কা কাটাতে মণ্ডপে প্রতিমা পাহারা দেওয়া থেকে শুরু করে আরও নানান উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় মুসলমানেরা।
বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি।