ব্র্যান্ডিং: আদি, আসল, অরিজিনাল - কোনটা আসল কোনটা নকল?

ভিডিওর ক্যাপশান, আদি আসল অরিজিনাল: কোনটা আসল কোনটা নকল?
Published

হাজী বিরিয়ানি, মাতৃ ভাণ্ডার এমন আরও অনেক পরিচিত নামের ব্যবসা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু এগুলোর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল সেটি পার্থক্য করতে গিয়ে বেশ মুশকিলে পড়েন অনেক গ্রাহক।

মূলত নামী ব্যবসা প্রতিষ্ঠান হলেও শুরু থেকে ব্র্যান্ডিংয়ের প্রতি গুরুত্ব না দেওয়ায় তাদের নামের কপি করে অনেকেই ব্যবসা চালিয়ে যান।

আর যেহেতু এই সব প্রতিষ্ঠান নিজের ট্রেড মার্ক নিবন্ধন করেনি তাই অন্যরাও একই নামে ব্যবসা করার সুযোগ পেয়ে যায়।

একই নামের অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের পছন্দের ব্র্যান্ডকে খুঁজে পেতে গ্রাহকদের কেমন হয়রানি হয় এবং নামী ব্র্যান্ডের ট্রেড মার্ক কেন কপি করে অন্যারা ব্যবসা করে, এটার আইনি ভিত্তিই বা কী এসব জানতে দেখুন এই ভিডিওটি।

বিবিসি বাংলায় আরো পড়ুন: