আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নারী ফুটবল দলের কোচ হওয়ায় তিরস্কার সহ্য করেছেন গোলাম রব্বানী ছোটন
Published
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন তার বিয়ের রাতে নববধূকে রেখে দলের অনুশীলনে যোগ দেয়ার জন্য গিয়েছিলেন।
ফুটবল কোচিংয়ে নিজের পুরোটা সময় দেয়ার কারণে মাঝেমধ্যেই অভিযোগ শুনেছেন পরিবারের কাছ থেকে।
নারীদের কোচ হওয়ায় এক সময়ে সহ্য করতে হয়েছে নানা তিরস্কারও।
অবশেষে এই দীর্ঘদিনের পরিশ্রম আর সাধনার ফল পেয়েছেন গোলাম রব্বানী। গত সপ্তাহে প্রথমবারের মত বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে।
ব্যক্তি গোলাম রব্বানী ছোটনের কোচ ছোটন হয়ে ওঠার সংগ্রামের পেছনের গল্প জানার চেষ্টা করেছেন নাগিব বাহার।