অল্পবয়সে অপ্রত্যাশিতভাবে রানির দায়িত্ব গ্রহণ করেছিলেন দ্বিতীয় এলিজাবেথ

ভিডিওর ক্যাপশান, অল্পবয়সে অপ্রত্যাশিতভাবে রানির দায়িত্ব গ্রহণ করেছিলেন দ্বিতীয় এলিজাবেথ
Published

পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর অল্পবয়সে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী হয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

তাঁর দীর্ঘ রাজত্বকাল জুড়ে ছিল তাঁর কঠোর কর্তব্যপরায়ণতা। ব্রিটিশ সিংহাসন ও ব্রিটিশ জনগণের উদ্দেশ্যে তাঁর জীবনকে নিবেদন করার ব্যাপারে তাঁর অঙ্গীকার তিনি পালন করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত।

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যখন ব্রিটেনের প্রভাব ক্রমশ কমেছে, সমাজে আমূল পরিবর্তন এসেছে, রাজতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়েছে, তখনও রানি দ্বিতীয় এলিজাবেথের জনপ্রিয়তা ম্লান হয়নি।

সবরকম চ্যালেঞ্জের মোকাবেলা করেছিন তিনি সাফল্যের সঙ্গে। জনগণকে তিনি সবসময় বুঝিয়ে দিয়েছেন ব্রিটিশ রাজতন্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ তাঁর হাতে।

ভিডিওতে দেখুন তাঁর বর্ণময় ব্যক্তি ও কর্ম জীবন।