ডাক্তারদের প্রশিক্ষণ দিতে প্রথম ব্যবহার হল নতুন হলোগ্রাম প্রযুক্তি

ভিডিওর ক্যাপশান, ডাক্তারদের প্রশিক্ষণ দিতে প্রথম ব্যবহার হল নতুন হলোগ্রাম প্রযুক্তি
Published

মাত্র কয়েক বছর আগেও হলোগ্রামের ভাবনা আমরা দেখেছি বিজ্ঞানের কল্পকাহিনিতে।

কিন্তু এই হলোগ্রাম এখন বাস্তব জীবনেও ভূমিকা রাখতে শুরু করেছে।

হলোগ্রাম এমন এক প্রযুক্তি যাতে আলোক তরঙ্গ দিয়ে ত্রিমাত্রিক অবয়ব তৈরি করা যায়।

বিশ্বে এই প্রথমবারের মত মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে এই হলোগ্রাম প্রযুক্তি।

এর ফলে শিক্ষানবীশ চিকিৎসকরা রোগীর জীবনকে ঝুঁকির মুখে না ফেলে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ট্রেনিং নিতে পারবেন।

এই হলোগ্রাম-রোগী কীভাবে কাজ করে তা দেখার জন্য বিশেষ অনুমতি দেয়া হয়েছিল বিবিসির বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা রিচার্ড ওয়েস্টকটকে।

দেখুন তার ভিডিও প্রতিবেদনে।