আফগানিস্তান: যে অঞ্চলে তালেবান এখনো প্রতিরোধের মুখোমুখি
Published
আফগানিস্তানের আন্দারাব এলাকা এবং পাঞ্জশির প্রদেশে তালেবান এখনো সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছে জানা যাচ্ছে।
সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে ছোট একদল গেরিলা সেখানে আক্রমণ চালাচ্ছে।
কিন্তু কতটা ভয়াবহ লড়াই চলছে - তার প্রকৃত চিত্র পাওয়াটা কঠিন।
কারণ প্রতিরোধ বাহিনী তাদের শক্তিকে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রদর্শন করে।
কিন্তু তালেবানরা তাদের অস্তিত্ব অস্বীকার করে।
ওই অঞ্চলে গিয়ে তালেবান, স্থানীয় জনগণ ও প্রতিরোধ বাহিনীর সাথে কথা বলে বিবিসি সংবাদদাতা সিকান্দার কিরমানি কী জানতে পেরেছেন - দেখুন এই প্রতিবেদনে।
বিবিসি বাংলার আরো খবর: