নিত্যপণ্যের দামের পাশাপাশি বেড়েছে জরুরি ওষুধের দাম, বাড়তি চাপে সাধারণ মানুষ

ভিডিওর ক্যাপশান, নিত্যপণ্যের দামের পাশাপাশি বেড়েছে অত্যাবশ্যকীয় ওষুধের দাম
Published

বিশ বছর নানান ধরণের জটিল রোগের ওষুধ সেবন করেন শামছুন্নাহার, মাসে তার এতদিন ১০-১২ হাজার টাকা খরচ হলেও এখন সেটা বেড়ে ১৫ হাজারের কাছাকাছি গিয়ে ঠেকেছে।

স্বামীর পেনশনের টাকায় ঋণ পরশোধ করতে হয়, ফলে জরুরি ওষুধের জন্য তাকে নির্ভর করতে হয় সন্তানদের উপর।

তাই ওষুধ সেবন করতে গিয়ে কিছুটা চিন্তায় পড়েন তিনি। কারণ তার সেবনকৃত প্রায় সব ওষুধেরই দাম বেড়েছে, অন্যদিকে ভোগ্যপণ্যের দাম বাড়ায় সন্তানদের সংসার নিয়ে চিন্তা করতে হচ্ছে তাকে।

মিডফোর্ড, শান্তিনগরসহ ঢাকার বিভিন্ন এলাকার ওষুধের দোকান ঘুরে দেখা যায়, গেলো কয়েক মাসে অনেক ওষুধের দাম ৪০-৫০% বেড়েছে। বিশেষ করে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, হৃদরোগের ওষুধসহ এমন সব জরুরি ওষুধের।

বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উৎপাদন খরচ পোষাতে না পারায় বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে, এছাড়া ডলারের দাম বাড়ায় আমদানিকৃত ওষুধের দামও সমন্বয় করতে হয়েছে।

ওষুধের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের উপর কী ধরণের বাড়তি চাপ পড়ছে জানতে দেখুন এই ভিডিওটি।

বিবিসি বাংলার আরও খবর: