আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
দাবদাহে জ্বলছে ইউরোপ, কৃষিজমি পুড়ে ছাই
Published
ইউরোপীয় ইউনিয়নের অন্তত সাতটি দেশের শত শত দমকলকর্মী দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের জিরন্ড অঞ্চলের একটি বিশাল দাবানল মোকাবেলার প্রচেষ্টায় যোগ দিচ্ছে।
ইতালি, গ্রীস এবং সুইডেন সেখানে বিমান পাঠিয়েছে যা থেকে জল-বোমা ফেলা হচ্ছে।
জুলাই মাসে এই এলাকায় যে আগুন লেগেছিল এবার তার চেয়েও দ্রুতগতিতে দাবানল ছড়িয়ে পড়েছে।
জাতিসংঘ সতর্ক করেছে, উত্তর ইউরোপে এধরনের উঁচু তাপমাত্রা ভবিষ্যতে আরও সাধারণ ঘটনা হয়ে উঠতে পারে, এবং বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনার জন্য আরও সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।
এনিয়ে দেখুন রিপোর্ট।