গাজায় ইসরায়েলি বোমায় ৪৪ ফিলিস্তিনির মৃত্যুর পর অস্ত্রবিরতি, জানাজায় প্রতিশোধের স্লোগান

ভিডিওর ক্যাপশান, গাজায় ইসারায়েলি বোমায় ৪৪ ফিলিস্তিনির মৃত্যুর পর যুদ্ধবিরতি। জানাজায় প্রতিশোধের স্লোগান
Published

মিশরের মধ্যস্থতায় রোববার রাতে ইসরায়েল ও গাজার সশস্ত্র ফিলিস্তিনি উগ্রপন্থীদের মধ্যে একটি অস্ত্রবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে।

ইসরায়েল দাবি করছে তাদের হামলায় তারা ইসলামিক জিহাদ গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বকে নির্মূল করতে সমর্থ হয়েছে। তবে ফিলিস্তিনিরা বলছে শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় নিহত ৪৪ জনের সিংহভাগই নিরপরাধ সাধারণ মানুষ, যাদের মধ্যে রয়েছে ১৫টি শিশু।

নিহতদের জানাজায় প্রতিশোধের স্লোগান উঠেছে।

জেরুজালেম থেকে বিবিসির ইয়োলান্দে নেলের রিপোর্ট: