আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
আল কায়েদা: কাবুলে সিআইএর এক অভিযানে জাওয়াহিরির মৃত্যুর পর কী বলছে আমেরিকা
Published
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ড্রোন হামলা চালিয়ে আল কায়েদার আমির আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, তার অনুমোদন পেয়ে সিআইএ তাদের সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসাবে রোববার কাবুলের একটি বাড়িতে ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আল কায়েদা নেতাকে হত্যা করে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রায় এক বছর পর আমেরিকা এই অভিযান চালালো।
দেখুন ওয়াশিংটন থেকে বিবিসির নমিয়া ইকবালের রিপোর্ট।