গাছের সাথে গাছের বিয়ে দিয়ে কী অর্জন করতে চাইছেন তারা?

Published

কুমিল্লার একটি স্কুলে সম্প্রতি আয়োজন করা হয়েছিল গাছের সাথে গাছের বিয়ের অনুষ্ঠান।

অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

স্থানীয় একটি অলাভজনক সংগঠন প্রতীকী এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে।

এর পেছনে মূল উদ্দেশ্য ছিল শিশু শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম তৈরি করা।

আয়োজকরা মনে করেন, এ ধরণের উদ্যোগ শিশুদের মধ্যে গাছ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি মানুষের নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।

আরো পড়ুন: