আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
দেশে দেশে ভল্লুকের ছবি তোলেন যে প্রবীণ নারী
Published
জেনি হাইবার্ট নিজের বিবাহ বিচ্ছেদের কঠিন সময়ে যখন নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছিলেন - তখন তিনি ফটোগ্রাফিকে বেছে নেন। তখনো তিনি বুঝতে পারেননি এই ফটোগ্রাফির জন্য তাকে বিশ্বের বিভিন্ন স্থানে বড় কিছু শিকারি প্রাণীর সামনে পড়তে হবে। ৭০ বছর বয়সী এই প্রবীণ নারী মঙ্গোলিয়াতে যান এবং মাইনাস ১৩ ডিগ্রী ফারেনহাইটে ১৯ মাইল হাঁটেন। তিনি আর্কটিকে যান এবং সেখানে তাকে মেরু ভল্লুকের তাড়া খেতে হয়। তিনি জাপান এবং পোল্যান্ডেও গেছেন । কিন্তু তার প্রিয় স্থান ফিনল্যান্ড - যেখানে তিনি ইউরোপের সবচেয়ে বড় শিকারি প্রাণী বাদামি ভল্লুকের ছবি তোলেন।