প্রেসিডেন্ট রাজাপাকশা পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা তার প্রাসাদ ছাড়বেন না
Published
শনিবার থেকে শ্রীলংকার প্রেসিডেন্টের প্রাসাদ চরম অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত এবং বিক্ষুব্ধ মানুষের দখলে।
তারা বলছেন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রাসাদ ছাড়বেন না।
শ্রীলংকার স্পিকার জানিয়েছেন প্রেসিডেন্ট বুধবার পদত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর অফিস থেকেও একই ঘোষণা দেওয়া হয়েছে।
কিন্তু বিক্ষুব্ধ মানুষজন এই কথার ওপর ভরসা করছেন না। কলম্বো থেকে বিবিসির রজনি বৈদ্যনাথনের রিপোর্ট: