আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ফরহাদ মজহার: 'বেঁচে থাকব সেটা চিন্তা করিনি'
Published
বাংলাদেশের কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার নানা কারণেই সবসময় আলোচনায় থাকেন।
পাঁচ বছর আগে ঢাকায় তার বাসার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
ধারণা করা হয়, নিরাপত্তাবাহিনীর কোন একটি অংশ তাকে তুলে নিয়ে যায়।
এনিয়ে ব্যাপক শোরগোল শুরু হয় তখন।
সকালে তিনি নিখোঁজ হলে হলেও বিকেলের মধ্যে তার খোঁজ পাওয়া যায় খুলনায়।
সেই থেকে ফরহাদ মজহার খুব একটা জনসমক্ষে আসেন না।
নিজের বেশভূষা এবং ইসলামপন্থীদের সাথে সখ্য - নানা বিষয়ে কথা বলেছেন তিনি।
বিবিসির আকবর হোসেনের সাথে একান্ত সাক্ষাৎকারে নিখোঁজ হওয়া এবং ফিরে আসার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।