পশু খাদ্য: গরুর খাবারের দাম বাড়ায় খামার চালাতে হিমশিম খাচ্ছেন খামারিরা

Published

ভারত থেকে গরু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় গেলো কয়েক বছরে বাংলাদেশ গবাদি পশু উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে। ফলে বাংলাদেশে অনেকেই গরুর খামারে আগ্রহী হয় এবং লাভের মুখও দেখেন।

কিন্তু, ক্রমাগত গোখাদ্যের দাম বাড়তে থাকায়, অনেকেই এখন খামার চালাতে হিমশিম খাচ্ছেন।

খরচ চালাতে না পেরে কেউ কেউ লোকসান দিয়ে খামার বিক্রি করে দিচ্ছেন।

অনেক খামারি টিকে থাকতে দুধ বা দুগ্ধ পণ্যের দাম বাড়াচ্ছেন, এ কারণে আবার ক্রেতারা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

এ রকম উভয় সংকটে দিন কাটছে অনেক খামারির।

গোখাদ্যের দাম বাড়ায় কোরবানির ঈদে এবং দুগ্ধজাত খাবারে কী প্রভাব পড়তে পারে, এবং দীর্ঘমেয়াদে দেশের আমিষের চাহিদার উপর কী প্রভাব পড়বে তা জানতে দেখুন এই ভিডিওটি।

আরো পড়ুন: