ইরানে পরিবারের মান-সম্মান রাখতে নারী হত্যার ঘটনা বাড়ছে

ভিডিওর ক্যাপশান, পরিবারের সম্মান রাখতে নারী হত্যা বাড়ছে ইরানে
Published

মানবাধিকার কর্মীরা সতর্ক করে দিয়েছেন যে ইরানে পরিবারের সম্মান রক্ষার নামে নারী হত্যার ঘটনা বাড়ছে।

পরিবারের সদস্যরাই তাদের মান-সম্মান রক্ষার জন্য এধরনের হত্যাকাণ্ড ঘটায়। একে বলা হয় অনার কিলিং।

পরিবারের সদস্যরা মনে করে ওই নারীর আচরণ কিংবা কাজের কারণে তাদের সম্মানহানি হচ্ছে। একারণে তারা তাকে হত্যা করে।

ফেব্রুয়ারি মাসে মুনা হাইদারি নামের এক নারীকে নৃশংসভাবে হত্যা করার পর সরকারের পক্ষ থেকে এসব অনার কিলিং-এর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

কিন্তু তার পরেও অন্তত দুজন নারীকে হত্যা করা হয়েছে।

বিবিসির সারা মোনেত্তার প্রতিবেদন, পরিবেশন করছেন মুন্নী আক্তার:

বিবিসি বাংলার আরো খবর: