নিজেই নিজেকে বিয়ে: ভারতীয় তরুণী শামা বিন্দুর কেন এমন সিদ্ধান্ত?
নিজেকে নিয়েই মুগ্ধ থাকা বা নার্সিসিজম, অনেকে হয়তো শুনে থাকবেন। কিন্তু সলোগামি বা নিজেকেই বিয়ে, আগে শুনেছেন কি?
এই নিজেকে বিয়ে করার ঘোষণা দিয়ে সারা বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ভারতীয় তরুণী শামা বিন্দু।
ইন্টারনেট ঘেঁটে দেখা যায় ভারতে এ ধরনের ঘটনা এই প্রথম ঘটলেও, বিশ্বে নিজেকে নিজে বিয়ে করা বা সলোগ্যামি ধারণা বেশ জনপ্রিয়।
২০০০ সালে নিউ ইয়র্কের এক পারফরমার আর্টিস্ট প্রথমবারের মতো নিজেকে বিয়ের অনুষ্ঠান করেন।
তবে আলোচিত ছিলো ইতালিয়ান লরা মেসির বিয়ে। ২০১৭ সালে তার ১২ বছরের সম্পর্কে ইতি ঘটলে নিজেকেই ঘটা করে বিয়ে করেন তিনি।
আর আরেক ব্রাজিলিয়ান মডেল তো গত বছর নিজেকে বিয়ের ৩ মাসের মাথায় আবার তালাকও দিয়ে দেন!
এছাড়া বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা ম্যারিজ সাইটগুলোতে বিভিন্ন রকম অফার দিতেও দেখা যায় সলোগামিদের জন্য!
কিন্তু আসলে কি এটা সম্ভব, কিভাবে ঘটে পুরো ব্যাপারটা, বিয়ের পর কী হবে, সবচেয়ে বড় প্রশ্ন এর আগে ভিন্ন নারী ও পুরুষের সঙ্গে সম্পর্কে থাকা শামা কেন এমন সিদ্ধান্ত নিলেন?
এই পুরো ভিডিওটি পাবেন বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বাংলাদেশ ট্রেন্ডিংয়ে।