জান্নাতুল ফেরদৌস ঐশী: গ্রাম থেকে আসা ঐশী জানতেন না মেকআপ, কীভাবে গেলেন মিস ওয়ার্ল্ডে
Published
সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে যাওয়া প্রথম বাংলাদেশি প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশী।
সেরা ত্রিশে জায়গা করে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিনিই একমাত্র বাংলাদেশি।
মডেলিংয়ের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন।
অভিনেতা আরেফিন শুভ'র বিপরীতে মিশন এক্সট্রিম ছবিতে অভিনয় করেছেন ঐশী। প্রথম চলচ্চিত্রেই নবীন সেরা অভিনয় শিল্পী হিসেবে ইতোমধ্যে পুরস্কারও জিতে নিয়েছেন ঐশী।
এর মধ্যে পাঁচটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। পাশাপাশি পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ এর খেতাবজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।
বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: