সীতাকুণ্ড অগ্নিকাণ্ড: কন্টেইনার ডিপোতে যেভাবে ঘটেছিল বিস্ফোরণ

ভিডিওর ক্যাপশান, সীতাকুণ্ড অগ্নিকাণ্ড: এখনও নেভেনি আগুন, ক্ষতিগ্রস্ত আশেপাশের ঘরবাড়ি
Published

বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার রাত নটার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটারের মতো দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি কন্টেইনার টার্মিনালে শুরুতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এর চল্লিশের মিনিটের মাথায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। মালবাহী কন্টেইনারগুলো দুমড়ে মুচড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরপর বেশ কটি বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের সময় দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ করছিল।

বিবিসি বাংলার আরও খবর: