তাইওয়ান নিয়ে বাইডেনের কড়া হুমকি, কিন্তু চীন কি পাত্তা দেবে?
Published
ক্ষমতা নেওয়ার পর তার প্রথম এশিয়া সফরের অংশ হিসাবে টোকিও পৌঁছে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন জাপানের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রতিশ্রুতি-বদ্ধ।
চীনের প্রতি হুমকি উচ্চারণ করে তিনি বলেছেন তাইওয়ানে অভিযান চালালে আমেরিকা সরাসরি সামরিকভাবে সম্পৃক্ত হবে।
মঙ্গলবার জাপানে কোয়াড জোটের বৈঠকে যুক্তরাষ্ট্র এবং জাপানের নেতাদের সাথে যোগ দেবেন অস্ট্রেলিয়া এবং ভারতের নেতারা। আলোচনার কেন্দ্রে থাকবে চীনের ভৌগলিক উচ্চাভিলাষ, বিশেষত তাইওয়ানের ওপর তাদের দাবি।
অনেক সামরিক বিশ্লেষক মনে করেন তাইওয়ানে সামরিক অভিযান চালানোর সক্ষমতা চীনের হয়েছে, এবং আমেরিকা বা তার মিত্ররা সরাসরি সম্পৃক্ত হলেও তাদের সামাল দেওয়ার ক্ষমতাও হয়তো চীন এখন অর্জন করেছে।
টোকিও থেকে বিবিসির রুপার্ট উইংফিল্ড-হেইজের রিপোর্টঃ