রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: প্রেসিডেন্ট পুতিন বলেছেন নেটোর উস্কানিতেই ইউক্রেনে সামরিক অভিযান
Published
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় বার্ষিকীতে প্রেসিডেন্ট পুতিন সোমবার মস্কোর রেড স্কয়ারে বিশাল এক সামরিক কুচকাওয়াজে ভাষণ দিয়েছে। ধারণা করা হচ্ছিল তিনি হয়ত ইউক্রেন যুদ্ধে বিজয় ঘোষণা করবেন, অথবা বিশেষ সামরিক অপারেশনের বদলে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবেন। এমন কিছুই বলেননি তিনি। বরং বলেছেন, নেটোর হুমকি মোকাবেলায় তাকে এই সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে হয়েছে।