আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মারিউপোলের অন্ধকার সুড়ঙ্গ থেকে দুমাস পর ১০০ মানুষের মুক্তি
Published
ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের আজবাস্ট্যাল ইস্পাত কারখানার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গে ইউক্রেনীয় সৈন্যদের সাথে থাকা বেসামরিক লোকজনের মধ্যে একশ' জনকে রোববার বেরিয়ে আসতে দিয়েছে রুশ সৈন্যরা। এদের বেশিরভাগই নারী ও শিশু।
জাতিসংঘ এবং রেডক্রসের ব্যবস্থাপনায় তাদের নিরাপদে বের করে এনে কাছাকাছি ইউক্রেন নিয়ন্ত্রিত শহর জাপোরোৎশিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিবিসির লরা বিকারের পাঠানো রিপোর্ট, শাকিল আনোয়ারের কাছে।