ফ্রিল্যান্সিং: চাকরি ছেড়ে ফ্রিল্যান্সার হিসেবে কীভাবে সফল হলেন মনজুয়ারা?

ভিডিওর ক্যাপশান, চাকরি ছেড়ে যে কারণে ফ্রিল্যান্সার হলেন মনজুয়ারা
Published

এক সময় হিসাব রক্ষক পদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মনজুয়ারা নিতু, কিন্তু প্রথম সন্তান জন্ম নেওয়ার পর চাকরি করে কুলিয়ে উঠতে পারছিলেন না।

সারাদিন চাকরি করে এসে সন্তানকে সময় দেওয়ার মতো অবসর থাকতো না তার। আবার যানজটের ভোগান্তি এবং মাত্রারিক্ত গাড়ি ভাড়া সব মিলিয়ে চাকরি জীবন কঠিন হয়ে পড়েছিলো মনজুয়ারার।

এক সময় বরের সাথে আলাপ করে সিন্ধান্ত নেন চাকরি ছেড়ে দিবেন, এবং ঘরে বসে কোন আয়ের কোন একটা ব্যবস্থা করবেন।

যে ভাবা সেই কাজ, একটা প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ শিখে হিসাব রক্ষক থেকে পুরোপুরি ডিজাইনার বনে গেলেন মনজুয়ারা।

তথ্য প্রযুক্তির কল্যাণে এখন মার্কেটপ্লেসে বিদেশি গ্রাহকদের কাজ করে তিনি। সাথে সন্তানকেও পুরোপুরি সময় দিতে পারছেন।

তথ্য প্রযুক্তির কল্যাণে কীভাবে একজন নারী একই সাথে সংসার এবং উপার্জন দুটোই সামলাচ্ছেন- সে গল্প তুলে এনেছেন বিবিসির শাহনেওয়াজ রকি।

বিবিসি বাংলার আরো খবর: