আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
হাওরের বাঁধ বারবার ভেঙে পড়ার কারণ কী, কতটা সংকটে কৃষক পরিবারগুলো?
একশ এক বছর বয়সী কানাই লাল দাশ বিবিসিকে বলছিলেন, আগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাঁধ কেটে দিলে হাওরের পানি নদীতে পড়তো, আর এখন পুরো উল্টো চিত্র, নদীর পানি হাওড়ে ঢুকে।
কারণ হিসেবে বছরের পর বছর বাঁধ ভেঙে নদীতে পড়ে নদী ভরাট হয়েও যাওয়াকে দায়ী করেন তিনি।
সুনামগঞ্জের দিরাই এলাকার কৃষকদের অভিযোগ নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ ও সংস্কার না করায় বাঁধগুলো শক্তপোক্ত হবার সময় পায় না তার আগেই বৃষ্টি এবং পাহাড়ি ঢল শুরু হয়।
এসব কারণে বছর বছর বাঁধ নির্মাণ ও সংস্কার করা হলেও তা টেকসই হয় না বলে মনে করেন কৃষকেরা।
তবে স্থানীয় প্রশাসনের দাবী, নদীতে গভীর খাদ থাকায় এসব বাঁধ দুর্বল হয়ে পড়ে, অর্থ সাশ্রয় করতে পরিকল্পনায় এসব খাদগুলো বাদ দেওয়া হয়, ফলে বাঁধের দুর্বলতা থেকে যায়।
সুনামগঞ্জের হাওর এলাকায় বাঁধ ভেঙে ফসলি জমি তলিয়ে যাওয়ায় কী ধরণের সমস্যায় পড়েছেন কৃষকেরা এবং বাঁধ নির্মাণের দুর্বলতাগুলোই বা কী?
বিবিসির শাহনেওয়াজ রকির ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
বিবিসি বাংলার আরো খবর: