সৈয়দা রত্না: কলাবাগানে খেলার মাঠে থানা নির্মাণের বিপক্ষে কেন প্রতিবাদে নেমেছিলেন?
Published
ঢাকার কলাবাগানে একটি খেলার মাঠে পুলিশের থানা-ভবন নির্মাণের বিরুদ্ধে গত বছর-খানেক যাবৎ এলাকাভিত্তিক একটি আন্দোলন চলছিল। সেই আন্দোলনের একজন সংগঠক ছিলেন সৈয়দা রত্না।
কিন্তু রবিবার সকালে পুলিশের একটি দল তেঁতুলতলা মাঠ নামে পরিচিত একটি মাঠে নির্মাণ কাজ শুরু করে।
পুলিশ নির্মাণ কাজ শুরু করলে সৈয়দা রত্না সামাজিক মাধ্যম ফেসবুকে একটি লাইভ করছিলেন। তারপর তাকে ও তার ছেলেকে পুলিশ আটক করার পর তা নিয়ে সামজিক মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।
পরে মধ্যরাতে তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।
ছাড়া পাবার পর মাঠ রক্ষার দাবিতে এই আন্দোলন নিয়ে বিবিসি বাংলার নাগিব বাহারের সাথে কথা বলেছেন মিজ. রত্না।
বিবিসি বাংলার আরো খবর: