মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রণাঙ্গনে নারী যোদ্ধাদের একটি দল যেভাবে লড়ছে
Published
মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে সারা দেশজুড়ে শুরু হয়েছে সেনা শাসনের বিরুদ্ধে জনসাধারণের সশস্ত্র প্রতিরোধ। সাধারণ জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছে। গত ফেব্রুয়ারিতে সেনাশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন সশস্ত্র প্রতিরোধে রূপ নিয়েছে। মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে এমন একটি সশস্ত্র ইউনিটের সবাই নারী। ঐ নারী যোদ্ধাদের শিবিরে ঢোকার সুযোগ পেয়েছিল বিবিসি। রেবেকা হেনশকের রিপোর্ট